• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা

প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ৭:৪৬
আপডেট: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ৭:৪৬

9600025642

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা

গাইবান্ধায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, গুম, নির্যাতন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা শহর বিএনপি। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশটির আয়োজন করা হয়।

সকাল থেকে শহরে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশি বাধায় তা বন্ধ হয়ে যায়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

এসময় শহর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও শহর বিএনপির সদস্য সচিব লোটাস খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল, কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয় সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুনব্বী টুটুল।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি করছে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তারা আরও বলেন, বিনা উস্কানিতে ভোলায় দলীয় কর্মসূচী পালনে আমাদের দুই জন নেতাকে হত্যা করা হয়েছে।

এছাড়া বিগত ১৪ বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে। সমাবেশ থেকে আগামী দিনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোশিত সকল কর্মসূচীতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান বক্তারা।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, সদর থানার (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোর্শেদ হাবীব সোহেল, সদস্য সচিব ইলিয়াস হোসেন, যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com