• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজায় হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির সংহতি র‌্যালীতে জনতার ঢল

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৩:৩৮
আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৩:৩৮

9666582

গাজায় হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির সংহতি র‌্যালীতে জনতার ঢল

আনিসুর রহমান ফারুক , ময়মনসিংহ :

ফিলিস্তিনের গাজায় ঈসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির সংহতি র‌্যালীতে জনতার ঢল নেমেছে। এ সময় ‘নায়ারে তাকবির, আল্লাহু আকবার’ শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো নগরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে এই সংহতি র‌্যালী বের হয়ে নতুন বাজার, গাঙ্গিনাপাড় ও স্টেশন রোড এলাকা প্রতিক্ষণ করে।

এর আগে টাউন হল মোড়ে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে ফিলিস্তিনের গাজায় ঈসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এই সংহতি র‌্যালীর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন। এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আরেক সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

9666660

সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আহজাদ আলী, কাজী রানা, ফারজানা রহমান হুসনা, শামীম আজাদ, একেএম মাহাবুবুল আলম, শাহ শিব্বির আহম্মেদ ভুলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।

এদিকে এই সংহতি র‌্যালীকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। পরে নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে টাইন হল মোড়ে এসে সমাবেশে যোগ দেয়। এ সময় দলীয় নেতাকর্মীদের ঢল নামে টাউন হল প্রাঙ্গনে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com