• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৬৫

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫২
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫২

966639696 1

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৬৫

গাজীপুর প্রতিনিধি

অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুর জেলায় ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।

আটকদের মধ্যে সর্বাধিক গাজীপুর জেলার ৫ থানায় আটক হয়েছে ৪০ জন এবং মহানগরীর ৮ থানার মধ্যে ৭ থানায় আটক করেছেন ২৫ জন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। তাদের সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

এদিকে গাজীপুর মহানগরীর ৮টি থানার মধ্যে টঙ্গী পূর্ব ও পূবাইল থানায় একজন করে ২ জন, গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮ জন, কোনাবাড়ি থানায় ২ জন, সদর থানায় ৪ জন এবং কাশিমপুর থানায় ৪ জন আটক হয়েছেন।

রবিবার আরও ২৫ জন আটকের তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com