• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোপালগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫৭
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫৭

96669696 2

গোপালগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

স্বামীর দ্বিতীয় বিয়ে ও পরকীয়ার কারণে ক্ষিপ্ত হয়ে এক স্ত্রীর অমানবিক প্রতিশোধের ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে রুবেল সরদার (৩৫) নামক এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী রেশমা বেগম (৩০)।

উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামের এ ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানিয়েছেন, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। বিয়ের পর রুবেল সরদারের অন্য নারীদের সঙ্গে পরকীয়া থাকার কারণে রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো। গত ৩ মাস আগে রুবেল সরদার হিন্দু ধর্মের একজন নারীকে বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম সোমবার গভীর রাতে ব্লেড দিয়ে ঘুমন্ত রুবেলের পুরুষাঙ্গ কেটে দেন।

এ সময় রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রুবেল সরদারকে ঢাকার পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি শাখায় পাঠান।

রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন এলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি।’

এ বিষয়ে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, ‘আমার বোনের দুটি সন্তান থাকা সত্ত্বেও গত ৩ মাস আগে রুবেল এক নারীকে বিয়ে করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত নই।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com