• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোসাইরহাটে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা লেগে নিহত ৩ আহত ২

প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ১:৫০
আপডেট: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ১:৫০

shariatpur pic

গোসাইরহাটে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা লেগে নিহত ৩ আহত ২

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের গোসাইরহাটের একটি সেতুতে স্বর্ণদীপ প্লাস লঞ্চের ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। রোববার ভোর সাড়ে ৪টায় কুচাইপট্রি (সাইক্কা)ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। মূলত লঞ্চের লোহার পানির ট্যাংক গায়ে পড়ে যাত্রীরা হতাহত হন। নিহতরা হচ্ছেন গোসাইরহাট উপজেলার কোদালপুর সরদার পাড়া এলাকার শাহ আলী মোল্লার ছেলে তানজি মোল্লা (২৩), টাঙ্গাইল জেলার সদর গ্রাম দাইনাবঘিল গ্রামের নাজিম উদ্দীনের ছেলে শাকিল আহমেদ (২৫) ও জামালপুর জেলার রগুনাথপুর দিঘলি সোনাটিয়া গ্রামের বোরহান আলীর ছেলে সাগর আলী (২৩)। এ ঘটনায় আহত হচ্ছে গাজিপুর জেলার শাহজালাল মিয়ার ছেলে হিরা (২৩) ও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শামচুর রাড়ীর ছেলপ সাগর রাড়ী (১৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টায় ঢাকার সদরঘাট থেকে ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে আসে স্বর্ণদীপ প্লাস লঞ্চটি। রোববার ভোর সাড়ে ৪টার দিকে গোসাইরহাট আসলে কুচাইপট্টি (সাইক্ক্)ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চের পানির ট্যাংক ভেঙে যাত্রীদের উপর পড়ে। এতে তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় দ’ুজন। নিহত ও আহতদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত হিরার অবস্থা আশঙ্কা হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি (তদন্ত) ওবায়েদুল হক বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে যাই। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংকটি ফেটে নিচে পড়ে রয়েছে। আমরা ট্যাংকের নিচে চাপা পড়া পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়। আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com