• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে রাজধানীতে বিএনপির ঝাড়ু মিছিল

প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ৬:০৩
আপডেট: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ৬:০৩

jpeg 14

গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে রাজধানীতে বিএনপির ঝাড়ু মিছিল

গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ডে ওয়ার্ডে ঝাড়ু মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার বাড্ডা, গুলশান, উত্তরা, মিরপুর, পল্লবী, ভাটারা, খিলগাঁও, তেজতুরি বাজার, শ্যামলী, রামপুরা, মগবাজার, বনানীসহ অন্যান্য এলাকায় এসব মিছিলে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলে ঝাড়ু ছাড়াও হারিকেন, কলস, বালতি ও হাড়ি নিয়ে অংশ নেন লোকজন। এসময় তারা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে’ বলে স্লোগান দেন। তবে এসব মিছিলে কোনো রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি বলে জানা গেছে।

৯২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন বলেন, ‘ব্যাপক লোডশেডিং, পানির সমস্যা আর গ্যাসের সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। বিদ্যুতের অভাবে শিল্প কারখানা বন্ধ, বাচ্চাদের লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গ্যাসের অভাবে রান্নাবান্না বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এ অবস্থার থেকে মুক্তির জন্য দাবি জানিয়েছি।’

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আসলাম হোসেন গাজী বলেন, ‘ঢাকায় জীবন ধারণের মৌলিক যে চাহিদা সেই গ্যাস, বিদ্যুৎ আর পানির তীব্র সঙ্কট চলছে। এসব চাহিদা পূরণে বর্তমান ক্ষমতাসীন সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদে সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ মিছিল করেছি। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। জনগণের সমস্যা সমাধানের দাবিতে এ কর্মসূচি পালন করেছি।’

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘বিএনপি হচ্ছে জনগণের দল। সাধারণ মানুষের জন্য রাজনীতি করি আমরা। কিন্তু দেশের মানুষ এখন ভালো নেই। সরকারের সীমাহীন ব্যর্থতায় সবার জীবন এখন ওষ্ঠাগত। এ অবস্থা থেকে উত্তরণে জনগণের ইস্যুতে মাঠে কাজ করছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com