• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্রেপ্তার লেডি বাইকার এশা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১২:১২
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১২:১২

96011 2

গ্রেপ্তার লেডি বাইকার এশা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

খুলনা প্রতিনিধি

খুলনায় এক তরুণীকে নির্যাতনের অভিযোগে লেডি বাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এশা এক তরুণীকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতেন। শনিবার দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুল্যান্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুল্যান্স থামিয়ে মেয়েটিকে টানাটানি করেন। এক পর্যায়ে ওই তরুণী আঘাত পান।’

তিনি আরো বলেন, ‘শিববাড়ী মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। মাঝরাতে সাহরির সময়ে এশাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ রবিবার দুপুরে এশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com