• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: মেয়র

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩১

963332952 2

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: মেয়র

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নগরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের খতিবের হাট এলাকায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে টেকসই সড়ক নেটওয়ার্ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলভিত্তিক যোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না। তাই আমরা পরিকল্পিতভাবে ওয়ার্ডভিত্তিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি।

উদ্বোধনকৃত প্রকল্পের আওতায় খতিবের হাট এলাকায় মোবারক আলী রোড, সুন্নিয়া মহিলা মাদ্রাসা-সংলগ্ন সড়ক, চানমিয়া সওদাগর রোড, ত্রিপুরা খাল-সংলগ্ন রাস্তা, নবীনগর আবাসিক এলাকা, সদর খাল-সংলগ্ন সড়ক এবং বার্মা কলোনি আবাসিক এলাকার ৪১০০ ফুট রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

মেয়র জানান, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ইতোমধ্যে ২৯ কোটি ৯০ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পাদিত হয়েছে এবং আরও ২০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উপ-প্রকল্পের কাজ চলমান রয়েছে। সমাপ্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হামজারবাগ রাস্তা, হামজা খা বাই-লেন, পাহাড়িকা আবাসিক এলাকা, রংপুর কলোনি, গ্রিনভিউ আবাসিক এলাকা, মোহাম্মপুর আবাসিক এলাকা, ইসমাইল কলোনি, বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি রোড, শাহজাহান আবাসিক এলাকা, রাজগঞ্জ আবাসিক এলাকা, হিলভিউ আবাসিক এলাকা, গাউছিয়া, শান্তিনগর ও মোহাম্মদনগর আবাসিক এলাকার সড়ক উন্নয়ন।

এরপর মেয়র ৫ নম্বর মোহরা ওয়ার্ডের বালি খালের ওপর নির্মিত ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি ব্রিজের উদ্বোধন করেন। তিনি বলেন, কালুরঘাট শিল্প এলাকার সড়ক সম্প্রসারণ, খালে পানিপ্রবাহের সক্ষমতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ব্রিজ নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম খান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, শাফকাত মাহমুদ আমিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com