• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী আটক

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬ ১:৫৬
আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ১:৫৬

96598885

চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী আটক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩ মে) রাত ৯টার দিকে নগরীর নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা রেস্টুরেন্টটিতে গোপনে বৈঠক করছিলেন। আগে থেকে নজরদারিতে থাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান প্রামাণিক বলেন, গত ২৫ এপ্রিল নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল হয়। নিষিদ্ধ সংগঠনের এসব কার্যক্রম আমরা মনিটরিং করছি। এরই ধারাবাহিকতায় গোপন বৈঠকে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com