• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড়

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১০:৪১
আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১০:৪১

96665920 11

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড়

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ধর্মীয় উৎসবগুলোতে সাধারণত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। তবে এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন।

‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ শীর্ষক এই উদ্যোগের ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবসায়ীরা স্বেচ্ছায় নিত্যপণ্যে বিশেষ মূল্যছাড় দিয়েছেন। বাজার ব্যবস্থাপনার এই নতুন মডেলে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি।

উন্নত বিশ্বে ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস বা রমজান উপলক্ষে পণ্যের দামে ছাড় দেওয়ার রেওয়াজ থাকলেও আমাদের দেশে চিত্রটি সাধারণত উল্টো। উৎসবকে কেন্দ্র করে দাম বাড়ানোর এই প্রচলিত প্রথা ভাঙতেই উদ্যোগী হন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এর আগে গত ঈদুল ফিতরে তিনি প্রথম এই ধারণার প্রবর্তন করেছিলেন। চট্টগ্রামে যোগ দেওয়ার পর খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তিনি ‘ফেস্টিভ সেল’ বা উৎসবকালীন ছাড়ের এই কার্যক্রম শুরু করেন।

উদ্যোগটি বাস্তবায়নে পুলিশ, র‍্যাব, ডিজিএফআই, এনএসআই, কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠন করা হয় বিশেষ ‘বাজার মনিটরিং টাস্কফোর্স’। মহানগরসহ ১৫টি উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

পাশাপাশি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রতি আদার দাম কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকায় পৌঁছালে প্রশাসন বন্দরে আটকে থাকা কনটেইনারের বিষয়টি শনাক্ত করে। পরে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সহায়তায় দ্রুততম সময়ে ৩৭ কনটেইনার আদা খালাস করা হয়। এতে খাতুনগঞ্জসহ পাইকারি বাজারগুলোতে আদার দাম দ্রুত কমে আসে, যার সুফল পায় সারা দেশ।

প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে উৎসবকে কেন্দ্র করে নিত্যপণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজারসহ মহানগর ও উপজেলার বাজারগুলোতে আদা, রসুন, পেঁয়াজ ও বিভিন্ন মসলার দামে ১০ থেকে সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com