• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রাম-১০ উপ নির্বাচনে ভোট শুরু

প্রকাশ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ১:০৯
আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ১:০৯

FB8F23B9 3C53 421D A386 4E3CBF53C3CB

চট্টগ্রাম-১০ উপ নির্বাচনে ভোট শুরু

জেলা প্রতিনিধি

সাবেক মন্ত্রী ও সংসদ সদস‌্য ডা. আফসারুল আমিনের মৃত্যুতে শূন‌্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রবিবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ১৫৬ ভোটকেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভুঁইয়া।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৫৬টি কেন্দ্রে বসানো হয়েছে এক হাজার ৪০৭টি সিসিটিভি ক্যামেরা। নির্বাচন চলাকালে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এ নির্বাচনি এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com