• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চাঁপাই নবাবগঞ্জের উপনির্বাচন : দুই আসনে ৩ জনের মনোনয়ন বাতিল

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১২:৫৯
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১২:৫৯

96663698 4

চাঁপাই নবাবগঞ্জের উপনির্বাচন : দুই আসনে ৩ জনের মনোনয়ন বাতিল

চাঁপাই নবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) ও চাঁপাই নবাবগঞ্জ-৩ (সদর) আসনের ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন- চাঁপাই নবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার, চাঁপাই নবাবগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনির। গতকাল দুপুরে এদের মনোনয়নপত্র বাতিল করা হয়। চাঁপাই নবাবগঞ্জ-২ আসনে ৬ প্রার্থীর মধ্যে বাকি ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এই ঘোষণা দেন চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। চাঁপাই নবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৬ প্রার্থীর মধ্যে দুজন বাদে বাকি ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এই ঘোষণা দেন চাঁপাই নবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খান। চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সেই আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের একটি ফরমে স্বাক্ষর প্রয়োজন। সে ক্ষেত্রে এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের জমা দেয়া ভোটারদের স্বাক্ষর দেখার জন্য দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। তারা স্বাক্ষর দেয়া ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেন।

১০ জন ভোটারের মধ্যে একজন ভোটার স্বাক্ষর করেননি বলে জানান। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে মোহাম্মদ আলী সরকারের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া মোহাম্মদ আলী সরকার রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি এই আসনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি। চাঁপাই নবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু, জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফার মনোনয়নপত্র বৈধ। চাঁপাই নবাবগঞ্জ-৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যের ভিত্তিতে ঋণখেলাপীর দায়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল ও খেলাপী ঋণের জামিনদার হওয়ায় জাসদের প্রার্থী মনিরুজ্জামান মনিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে। চাঁপাই নবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খান ও তাহরিমা খাতুন (স্বতন্ত্র) বৈধ প্রার্থী। চাঁপাই নবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে বিএনপি’র সংসদ সদস্য হানুরুর রশীদ ও চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের বিএনপি’র সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন দুটি শূন্য হয়। তফসিল অনুযায়ী, গতকাল ছিল মনোনয়নপত্র বাছাই। প্রত্যাহারের শেষদিন ১৫ই জানুয়ারি ও ১৬ই জানুয়ারি প্রতীক বরাদ্দ। আগামী ১ ফেব্রুয়ারি ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com