• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চিত্রাংকন ও কবিতার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী শাসনকে ফুটিয়ে তুলতে হবে : সেলিমা রহমান

প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩ ৬:৪৪
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩ ৬:৪৪

96663 7

চিত্রাংকন ও কবিতার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী শাসনকে ফুটিয়ে তুলতে হবে : সেলিমা রহমান

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, চিত্রাংকন ও কবিতার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী শাসনকে ফুটিয়ে তুলতে হবে। হাসিনা সরকার দেশের জনগনের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এই দুঃশাসন থেকে জাতিকে রক্ষা করতে আন্দোলনের পাশাপাশি চিত্রাংকন ও কবিতা বিশেষ ভুমিকা রাখতে পারে। সেলিমা রহমান শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে চিত্রাংকন, স্বরচিত কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা বিএনপির আয়োজনে ঝিনাইদহ শহরের ফ্যামেলি জোন রেস্টেুরেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়। চিত্রাংকন, স্বরচিত কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামালআজাদ পান্নু, জেলা কৃষকদলের আহŸায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সম্পাদক তহুরা বেগম, পৌর বিএনপি নেতা মাহফুজুর রহমান ইপিআর, যুবদল সভাপতি আহসান হাবিব রণক ও আশরাফুল ইসলাম পিন্টু বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সেলিমা রহমান ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের বাড়িতে যান এবং পরিবারের খোঁজ খবর নেন। এ সময় মশিউর রহমানের স্ত্রী মাহবুবা রহমান শিখা, বড় ছেলে কেন্দ্রীয় ড্যাব নেতা ইব্রাহীম রহমান বাবু ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com