• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রদলের নেতা বললেন, আমি রাজনীতির সঙ্গে জড়িত নয়

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ৯:৪১
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ৯:৪১

9600001

ছাত্রদলের নেতা বললেন, আমি রাজনীতির সঙ্গে জড়িত নয়

গোপালগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

আমি রাজনীতির সঙ্গে জড়িত নন, ভবিষ্যতেও যুক্ত হবেন না বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া এক নেতা। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। তবে ছাত্রদলের নেতারা বলছেন, পদ পেতে জীবনবৃত্তান্ত দিয়েছিলেন ওই ব্যক্তি।

রাজ তালুকদার নামের ওই ব্যক্তিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসব কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আবদুর রহিম।

কমিটি গঠনের পর বৃহস্পতিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, ‘ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তবে সেই কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’

এ বিষয়ে জানতে চাইলে রাজ তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘কমিটি সম্পর্কে আমি কিছুই জানি না। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না, আর এখনো নেই। বিষয়টি ইতিমধ্যে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ককে জানিয়েছি, আর ফেসবুকে পোস্ট করেছি।’

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘রাজ নামের ছেলেটি ছাত্রদলের কমিটিতে আসার জন্য আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তার এই কর্মকাণ্ড আমাকে অবাক করেছে। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com