• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪ ৪:৪৪
আপডেট: বুধবার, ১৯ জুন, ২০২৪ ৪:৪৪

9669969

জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ জুন) সকালে কুমিল্লা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে নির্মানাধীন ফোর লেন সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান দুলাল, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ডাঃ নয়নমনি দেব,৬নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোবারক মিয়া, সাবেক জনপ্রতিনিধি বাবুল মিয়াসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফোর লেন কাজের জন্য অপরিকল্পিতভাবে জলাধার ভরাট করায় সুহিলপুর ও নন্দনপুর ইউনিয়নের লক্ষাধিক লোক পানিবন্দী অবস্থায় জীবন-যাপন করছে। গত ২/৩ বছর যাবত এখানে প্রায় ১ হাজার একর জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।এছাড়া জলাবদ্ধতার কারনে এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগব্যাধীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

বক্তারা আরও বলেন, পানি নিষ্কাশনের জন্য বর্তমানে ড্রেনেজ ব্যাবস্থা যে কাজ চলছে তা পর্যাপ্ত নয়। লক্ষাধিক মানুষকে জলাবদ্ধতার হাত রক্ষার পাশাপাশি কৃষি ও কৃষকদের রক্ষায় বড় পরিসরে ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবী জানান। মানববন্ধন বিক্ষুব্ধ জনতা কুমিল্লা -সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।জনদুর্ভোগ লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com