• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতকে ভোট দেওয়া বিএনপি নেতাদের স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৮

965820 14

জামায়াতকে ভোট দেওয়া বিএনপি নেতাদের স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের

কুমিল্লা প্রতিনিধি

ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া বিএনপির নেতা-কর্মীদের স্ত্রীদের তালাক দিতে বলেছেন, কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে তার এমন বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল ওই বক্তব্যে এমপি মোবাশ্বের আলমকে বলতে শোনা যায়, আমাকে হাত তুলে সালাম দেন, আমিও কিন্তু হাতু তুলে ওয়ালাইকুম সালাম বলব। আমি যা চাই, আমাকে তার কাছাকাছি দিলেও আমি খুশি। বেশি কিছু আমি চাই না। আমি আপনাদের কাছে ঋণী। আবার কিছু মুনাফিকের কাছেও আমি ঋণী আছি। তারা ভোটের দিন কী করেছে জানেন?…(গোপনে কোলাকুলি করার অঙ্গভঙ্গি) এরা কিন্তু আমার দলের বড় বড় নেতা। এরা জামায়াতকে অর্থ দিয়েছে। নিজের বউ জামায়াতকে ভোট দিয়েছে। তুই কচুগাছের লগে হাসি (ফাঁসি) দি মইত্তি হারোস না (মরতে পারিস না)? তুই বেডি এগার লগে ঘর করোস কেন্নে (তুই এ নারীর সঙ্গে ঘর করোস কীভাবে)। কয় আই কিত্তাম, হেতি কতা দিয়ালাইছে (বলে আমি কী করব, সে কথা দিয়ে ফেলেছে)। তো হেতি রে তালাক দি দে (তাকে তালাক দিয়ে দে)। যে জামাইকে সম্মান করে না, যে পরিবারকে সম্মান করে না। আমি এর আগে কইছি না? নফল ইবাদত করতে হইলেও তো জামাইর অনুমতি নিতে হয়। আর তুমি ভোট দিয়ালাইছ ৫০০ টিয়ার বিনিময়ে! আর আমগো নেতারা জামাতরে টাকা দিছে আর কাছে হেতাগো এসিআর আই গেছে আমার কাছে তাদের এসিআর এসে গেছে)। আছে আছে আমার কাছে আছে। দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সব আমি জানি।

এখন উনারা কী করে জানেননি? ঢাকা যায়গোই, যাই আঁর লগে সেলফি তোলে (ঢাকা গিয়ে আমার সঙ্গে সেলফি তোলে)। পাপের প্রায়শ্চিত্ত বোলে সেলফি দি অই যাইবো! আঁই এন্নে ধরি (অঙ্গভঙ্গি) কিয়ারে সিটিং তুই ভোটের দিন কোয়ানে আছিলি, অন কতু আইছত (ভোটের দিন কোথায় ছিলি, এখন কোথা থেকে এসেছিস)। হেগুন এলাকায় আই আঁর নামে (ওরা এলাকায় এসে আমার নামে) বদনাম রটায় নেতা খারাপ ব্যবহার করে। এরকম খারাপ ব্যবহার আমার আজীবন চলবে।

আপনাদের কারও সঙ্গে খারাপ ব্যবহার কইচ্ছিনি, তাইলে কার লগে খারাপ ব্যবহার করি, ওই হেতার লগে। যেতে আঁর কেন্দ্র বেচিয়ালাইছে (যে আমার কেন্দ্র বিক্রি করে দিয়েছে)। মোবাশ্বের অইতো ন কই বীজটা নামাই দিছে। আঙ্গ বোলে (আমাদের নাকি) প্রার্থী ঠিক নাই, প্রার্থীর দরকার কী ধানের শীষ থাকলেই তো অইল। এই বদমাইশ এগুলোরে চিহ্নিত করছি আরও করব।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই অংশটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে জানতে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার মোবাইলে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি এবং তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com