• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাহাঙ্গীর আলমের আপিল নামঞ্জুর, প্রার্থিতা বাতিলই থাকছে

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৬:১৩
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৬:১৩

Capture 39

জাহাঙ্গীর আলমের আপিল নামঞ্জুর, প্রার্থিতা বাতিলই থাকছে

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়েছে। ফলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে ওই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যে আদেশ দিয়েছিলেন সেটিও বহাল থাকছে।

ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের ওই আপিলের শুনানি হয়। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সূত্রমতে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেছেন ‘এখন আমি উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায় বিচার পাব।’

এর আগে গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। তবে জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com