• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গভীর সুড়ঙ্গে আটকে থাকা দুজন ৯ দিন পর কীভাবে উদ্ধার হলেন

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৬
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৬

গভীর সুড়ঙ্গে আটকে থাকা দুজন ৯ দিন পর কীভাবে উদ্ধার হলেন

গভীর সুড়ঙ্গে আটকে থাকা দুজন ৯ দিন পর কীভাবে উদ্ধার হলেন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহধসে সৃষ্ট কাদামাটি, পাথর ও বরফের বিশাল ঢল নেমে আসার পর উদ্ধারকারী দল ১ হাজার ২৫০টির বেশি মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পাঁচ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ।

অস্ট্রেলীয় উদ্ধারকাজ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স একাধিক সুড়ঙ্গধসের ঘটনায় উদ্ধার অভিযানে পরামর্শ দিয়েছেন। এবারও তিনি দূর থেকে নেপালের উদ্ধার অভিযানে সহায়তা করছেন। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দলকে সহায়তা করতে তিনি নেপালের পথে রয়েছেন।

ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডিক্স আজ শুক্রবার ভোরে জানান, ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধারকারীরা ক্ষীণ সাড়া পেয়েছেন বলে ধারণা করছেন। তিনি বলেন, ‘উদ্ধারকারীরা টানেলের ভেতরে চিৎকার করে বলেছেন, “ভয় পাবেন না, আমরা আপনাদের উদ্ধার করছি।”’

এ মুহূর্তে আমার মনে হচ্ছে, …টানা এক সপ্তাহের হৃদয়বিদারক পরিস্থিতির পর আমরা হয়তো আবারও কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি।
আর্নল্ড ডিক্স, অস্ট্রেলীয় উদ্ধারকাজ বিশেষজ্ঞ
‘উদ্ধারকারীদের বিশ্বাস, ভেতর থেকে নেপালি ভাষায় খুব মৃদু স্বরে উত্তর এসেছে “হুঞ্চা”, যার অর্থ হ্যাঁ বা ঠিক আছে,’ এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ডিক্স। একই সঙ্গে তিনি উদ্ধারকাজে যোগ দিতে নেপালে যাওয়ার পথে রয়েছেন বলে উল্লেখ করেন।

ত্রিশূলী–৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নেপাল সেনাবাহিনীর সদস্যরা। রাসুয়া, নেপাল, ৪ সেপ্টেম্বর
ত্রিশূলী–৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নেপাল সেনাবাহিনীর সদস্যরা। রাসুয়া, নেপাল, ৪ সেপ্টেম্বরছবি: এএফপি
আশাবাদী ডিক্স বলেন, ‘এ মুহূর্তে আমার মনে হচ্ছে, …টানা এক সপ্তাহের হৃদয়বিদারক পরিস্থিতির পর আমরা হয়তো আবারও কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি।’

ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডিক্স আজ শুক্রবার ভোরে জানান, ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধারকারীরা ক্ষীণ সাড়া পেয়েছেন বলে ধারণা করছেন।
ডিক্স জানান, উদ্ধারকারী দলগুলো সুড়ঙ্গের মুখ আটকে থাকা ৫০ থেকে ৬০ মিটার (১৬৪ থেকে ১৯৬ ফুট) ধ্বংসস্তূপ ইতিমধ্যে খুঁড়ে ফেলেছে। যেকোনো মুহূর্তে সেখানে একটি বড় অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

অবশেষে ডিক্সের এ আশাই সত্যি হয়। এর এক ঘণ্টার কম সময়ের মধ্যে উদ্ধারকারীরা ওই সুড়ঙ্গের ভেতর থেকে দুই ব্যক্তিকে জীবিত ও নিরাপদে বের করে আনতে সক্ষম হন।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com