• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে মিরসরাইয়ে বিএনপির সমাবেশ

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৪:১৯
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৪:১৯

9666596 15

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে মিরসরাইয়ে বিএনপির সমাবেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ছাত্রদলের নেতাকর্মীরা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

বুধবার (১৬ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক, বিজয়ের বর্ষপূর্তি পালন র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদসহ নিহত শহীদদের স্মরণে চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ছাত্রদল তথা ছাত্র-জনতা মাঠে নেমে এসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করে এই জাতিকে মুক্ত করেছে। সকল স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই ছাত্র সমাজ। তিনি আগামীতে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে বেলা ১১টায় উপজেলার ছোট কমলদহ বাজার থেকে একটি র‌্যালি বের করে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এসে শেষ হয়।

নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমনের যৌথ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু। আরো বক্তব্য রাখেন উত্তরজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান, সাবেক যুগ্ম-সম্পাদক সালমান হায়দার, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।

সমাবেশ শেষে নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ করেন আগত অতিথিরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com