• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই সনদ সই অনুষ্ঠানস্থলের পাশে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৯:২৯
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৯:২৯

9658745896 2 1

জুলাই সনদ সই অনুষ্ঠানস্থলের পাশে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বাইরে ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে স্লোগান তুলেছেন একদল বিক্ষোভকারী।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংসদ ভবনের খামারবাড়ি এলাকায় তারা এ স্লোগান দেন।

জানা গেছে, জাতীয় সংসদ ভবনের বাইরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল বিক্ষোভকারী অবস্থান নিয়েছিল। পরে পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে খামারবাড়ি এলাকায় অবস্থান নেয়। এরপর সেই একই জায়গায় অবস্থান নেয় ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে আরেকটি দল।

বিক্ষোভকারীরা ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে ক্রমাগত স্লোগান দেন। এ সময় অনেকের হাতে এ নিয়ে প্ল্যাকার্ডও দেখা যায়। একই রকমের নীল টিশার্ট তাদের গায়ে ছিল।

তারা কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয়, বরং নোয়াখালী বিভাগের দাবি তোলেন। ওই এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেই বেশ কিছু লোকজন এ বিক্ষোভে যোগ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com