• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে অস্ত্র আইনে জামায়াতের নায়েবে আমীরের ১৭ বছরের জেল

প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ৪:৩০
আপডেট: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ৪:৩০

966002563 18

ঝিনাইদহে অস্ত্র আইনে জামায়াতের নায়েবে আমীরের ১৭ বছরের জেল

অস্ত্র মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইনকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এই দন্ডাদেশ প্রদান করেন। মামলার রায় সুত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রæয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হুসাইনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌরসভার সলেমানপুর গ্রাম থেকে একটি পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে চার্জসিট দাখিলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত মঙ্গলবার দুপুরে ওই মামলার দুইটি ধারায় ১০ ও ৭ বছর করে কারাদন্ডাদেশ প্রদাণ করেন। রায়ের পর রাষ্টপক্ষের আইনজীবী এ্যাডঃ ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় দুইটি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎ ভাবে চলবে। এই মামলায় আসামী যদি আগে হাজতবাস করে থাকেন তবে রায় থেকে সেই সময় বাদ যাবে বলেও তিনি উল্লেখ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com