• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে গণপিটুনিতে ১ গরু চোর নিহত আহত ২

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৪৫

98885696 8

ঝিনাইদহে গণপিটুনিতে ১ গরু চোর নিহত আহত ২

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামে এক গরু চোর নিহত হয়েছে। রাশেদ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। একই সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তারা এখন পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। এসময় চোর শরিফুল ইসলাম পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক ব্যক্তি জখম হয়। সে সময় বিক্ষুদ্ধ জনতা তিনজনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসে। সেখানে উপস্থিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহীনীর একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। স্থানীয়রা বলছেন, হতাহত চোররা পারিবারিকভাবে দির্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বটা চোরের পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চোরের দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসাবে পরিচিত রয়েছে।মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণ পিটুনির স্বীকার হয়। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com