• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:৩০
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:৩০

96015 1

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মহান স্বাধীনতা দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
‎ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল রাজনৈতি সংগঠন জেলা বিএনপি, ঝিনাইদহ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া দিনের কর্মসূচির মধ্যে ছিল স্থানীয় জেলা বিএনপির, পক্ষ থেকে বর্ণাঢ্য র্যৃলীর আয়োজন করা হয়। র্যা লীটি পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে শেষ হয়। পরে শহীদরে প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করে। এদিকে বিএনপির পক্ষ থেকে সংক্ষিপ্ত কর্মসুচি পালন করা হয়। দিনটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা এছাড়াও সন্ধ্যায় পুরাতন ডিসি কোর্টের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com