• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে বিএনপির শোক র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৬:৫২
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৬:৫২

96600254 3

ঝিনাইদহে বিএনপির শোক র‌্যালী অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার ঝিনাইদহ জেলা বিএনপি শোক র‌্যালীর আয়োজন করে।

আজ সোমবার র‌্যালীটি ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে সকাল ১১টায় শুরু হয়। র‌্যালী শেষে মডার্ন মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস ও সাজেদুর রহমান পাপপু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা আক্তারুজ্জামান। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ তার বক্তৃতায় বলেন, এখনো সময় আসে ক্ষমতা ছাড়ুন, নইলে পালিয়েও রক্ষা হবে না।

তিনি বলেন, দেশকে অতল গহব্বরে রেখে হাসিনা বিশাল বহর নিয়ে লন্ডন আমেরিকায় পিকনিক করে এসেছেন। এতে কোটি কোটি টাকা পানিতে পড়েছে। মজিদ বলেন, তার এই সফর ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, পুলিশের গুলিতে আব্দুর রহিম, নুরে আলম শাওন প্রধান, শহিদুল শাওন ও আব্দুল আলীম হত্যার প্রতিবাদে এই শোক র‌্যালির আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com