• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝরলো দুই যুবকের প্রান

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৯
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৯

9600012

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝরলো দুই যুবকের প্রান

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আবারো দুই যুবক প্রাণ হারিয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলার হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আরাপপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলে দুই জন আরহীর সাথে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরহীরা গুরতর ভাবে হয় এবং দুর্ঘটনা স্থলেই একজনের মৃত্যু হয়। অপর জন কে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা স্থলে যিনি মারা যান তিনি হলেন ঝিনাইদহ ছিমছাম লন্ড্রির মালিক আরাপপুর নিবাসী শাহিনের ছেলে শান্ত (২২) এবং মোটরসাইকেলের অপর আরোহি যুবক হলেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ব্যাপারী পাড়ার টোটন হোসেন (২৪).। টোটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। শনিবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টোটনের মৃত্যু হয়। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেন।ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত দুই পরিবারে চলছে শোকের মাতম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com