• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান-সম্পাদক রাসেল

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬ ৩:২৭
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬ ৩:২৭

960005 1

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান-সম্পাদক রাসেল

ঝিনাইদহ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাড়ে আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. ইমরান হোসেনকে সভাপতি এবং শাহরিয়ার রাসেলকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নবগঠিত এই কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৬ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- মো. সাইদুর রহমান শাহেদ (সিনিয়র সহ-সভাপতি), আব্দুস সালাম (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), বখতিয়ার মাহমুদ (যুগ্ম সাধারণ সম্পাদক) এবং মেহেদী হাসান (সাংগঠনিক সম্পাদক)।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

এদিকে, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার খবর ঝিনাইদহে পৌঁছালে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য ও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে ঝিনাইদহ জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।

ছাত্রদলের নবনিযুক্ত সভাপতি মো. ইমরান হোসেন জানান, কেন্দ্রীয় সংসদ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমরা রাজপথে সক্রিয় থেকে দেব। দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে আমরা একটি শক্তিশালী পূর্ণাঙ্গ জেলা ছাত্রদল কমিটি উপহার দেব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com