• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টালিগঞ্জের স্টুডিওতে ভয়াবহ আগুন

প্রকাশ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ৯:২১
আপডেট: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ৯:২১

Capture 212

টালিগঞ্জের স্টুডিওতে ভয়াবহ আগুন

রোববার ভোর সাড়ে ৫টার দিকে ভারতের কলকাতার টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৩টি ইউনিট। খবর আনন্দবাজার পত্রিকার।

দাউদাউ করে জ্বলছে স্টুডিওর একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

স্টুডিওর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কিত এলাকাবাসী।

কী কারণ আগুন লাগল স্টুডিয়োটিতে, তা এখনও জানতে পারেনি দমকল বাহিনী। এথন পর্যন্ত হতাহতের খবর নেই, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com