• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টিয়ারশেল নিক্ষেপ পোশাকশ্রমিকদের বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ৫:০০
আপডেট: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ৫:০০

EE14CB8A 06EA 4EA1 8D19 67EFB20DF160

টিয়ারশেল নিক্ষেপ পোশাকশ্রমিকদের বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর

গাজীপুর থেকে

গাজীপুরের কোনাবাড়ীতে দুপুরের পর থেকে ফের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুপুর পৌনে ৩টার দিকে কোনাবাড়ীতে কাঠের ও প্লাস্টিকের টুল ফেলে সড়ক বন্ধ করে রাখার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবারের এই বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দিয়ে সড়ক স্বাভাবিক রাখার চেষ্টা করেন। এসময় তাদের দিকে ইটপাটকেল ও জুতা ছুড়ে মারেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

1BE5A835 8E38 47C8 9C63 415F84F97474

এর আগে দুপুর ২টার দিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের সাঁজোয়াযানে করে মাইকে সতর্ক করছে পুলিশ। পুলিশের সঙ্গে বিজিবি ও র‌্যাবের গাড়িবহরও টহল দিচ্ছে এলাকাজুড়ে।

3A9410F5 ADF3 4182 BA5C 1B598EC1B249

নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সর্বনিম্ন ২৩ হাজার টাকা করার দাবিতে এদিন ফের বিক্ষোভ করে গাজীপুরের পোশাকশ্রমিকরা। সকাল ১০ টার দিকে কোনাবাড়ীর নাওজোর এলাকায় বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় আশপাশের কারখানার বেশ কিছু শ্রমিক কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com