• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ৫:১৫
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ৫:১৫

985869

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

জনতার আওয়াজ ডেস্ক
সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও মার্চ ফর জাস্টিস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীরা অপরাজেয় একাত্তরে সমবেত হয়ে একটি মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলা জজ কোর্ট চত্বর এলাকা অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মিছিলটি ঠাকুরগাঁও পৌরসভা গেটের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে।

শিক্ষার্থীরা পুলিশি ব্যারিকেড ভেঙে ঠাকুরগাঁও জেলা জজ কোর্টে যাত্রা শুরু করলে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ওপরে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং এতে ২ জন ছাত্র আহত হয়। পরবর্তীতে ছাত্রছাত্রীরা আবারও জড়ো হয়ে ঠাকুরগাঁও পৌরসভার গেটের সামনে রাস্তায় অবস্থান করে। এ সময় তারা সমন্বয়কসহ ছাত্রছাত্রীদের নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে সেগুলো অনতিবিলম্বে প্রত্যাহার এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দেয়াসহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে।

সাধারণ শিক্ষার্থী মোসাম্মৎ সোহানি বলেন, আমরা কোর্ট চত্বরে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা সেখানে যাওয়ার আগেই পৌরসভা গেটের সামনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। আমরা সাধারণভাবেই একটি মিছিল নিয়ে যাচ্ছিলাম। কোন ধরনের ঝামেলা ছাড়াই তারা আমাদের উপর লাঠিচার্জ করে। এতে আমার বেশ কয়েকজন ভাই আহত হয়েছেন।

আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা তো কোর্ট চত্বরে আর অন্য কোন কারণে যেতে চাইনি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সেখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্যই যাচ্ছিলাম। এ সময় আমাদেরকে পুলিশ বাধা দিয়ে হামলা চালায়। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম ফিরোজ ওয়াহিদ বলেন, এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com