• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের সফর ঘিরে দিনাজপুরে উজ্জীবিত নেতা-কর্মীরা

প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৩:২৪
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৩:২৪

96633025

তারেক রহমানের সফর ঘিরে দিনাজপুরে উজ্জীবিত নেতা-কর্মীরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেড় যুগ পর উত্তরবঙ্গ সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে আগামী ১২ জানুয়ারি তারেক রহমান দিনাজপুরে আসবেন। এ সময় তিনি দিনাজপুর শহরের নিউটাউন এলাকায় শেখ ফরিদ গোরস্থানে শায়িত তার নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এদিকে প্রিয় নেতার সফর ঘিরে দিনাজপুরসহ আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরের রুট সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতোমধ্যেই দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

Ezoic
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামের নিজ বাড়িতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘তারেক রহমানের এই সফর আমাদের জন্য আনন্দের পাশাপাশি গর্বেরও। সফরের শুরুতে তারেক রহমান রংপুরে জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি নবাবগঞ্জ ও বিরামপুর হয়ে দিনাজপুরে প্রবেশ করবেন। সফরের এই রুট ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতোমধ্যেই দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশেষ করে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় চলছে ব্যস্ত আয়োজন। পাশাপাশি দিনাজপুর সদর-৩ আসনেও নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি।’

ডা. জাহিদ হোসেন বলেন, দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। এই সফর শুধু একটি পারিবারিক ও সৌজন্য সফর নয়; এ সফর উত্তরবঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে নতুনভাবে চাঙা করবে।

তিনি আরও বলেন, সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে তারেক রহমানের দিনাজপুর সফর উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আলোচনার জন্ম দেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতা-কর্মীদের।

এ বিষয়ে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, তারেক রহমান দিনাজপুরে আসছেন–এই খবরেই নেতা-কর্মীরা উচ্ছ্বসিত-উদ্বেলিত। ইতোমধ্যেই দিনাজপুরের বিএনপির নেতা-কর্মীরা দফায় দফায় বেশ কয়েকটি সভা করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com