• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ত্যাগী এবং পরীক্ষিতদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে : অ্যাড: সাখাওয়াত

প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ৫:৩৮
আপডেট: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ৫:৩৮

9600254

ত্যাগী এবং পরীক্ষিতদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে : অ্যাড: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তা আমরা যথাযথভাবে পালন করবো। রাজপথের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি মার্কা নেতাদের কমিটিতে জায়গা দেওয়া হবে না। যোগ্য লোকদের কমিটিতে স্থান দেয়া আমাদের ঈমানী দায়িত্ব। আমরা সে দায়িত্ব সফলভাবে পালনের লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, গঠনতন্ত্র অনুযায়ী চলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহানগর বিএনপির আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটিকে সু-সংগঠিত ও শক্তিশালী করে সাজানোর জন্য ইতিমধ্যেই পাঁচটি সার্চ কমিটির গঠন করা হয়েছে। এই কমিটি ত্যাগী এবং পরীক্ষিত নেতা কর্মীদের খুঁজে বের করে তাদের হাতে নেতৃত্ব তুলে দেবে।
এক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের আশ্রয় নেয়া হবে না। যারা ইতিমধ্যে রাজপথের আন্দোলন সংগ্রামে যোগ্যতার স্বাক্ষর রাখতে পেরেছেন তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হবে।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড,আবু আল ইউসুফ খান টিপু বলেন, একটি জাতিকে যদি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে দরকার শিক্ষা ঐক্য শান্তি আর হলো সফলতা। আজকে এখানে এসেছি আমার রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে।
তিনি বলেন, আমরা আহবায়ক কমিটি ২৭ টি, ওয়ার্ড ৭টি ইউনিয়ন, ২টি থানা ও ১ টি উপজেলা কমিটিগুলো সুসংগঠিত করতে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আওয়ামী লীগ ও লাঙ্গল মার্কা বিএনপি মুক্ত করে শহিদ জিয়ার আদর্শের সৈনিকদের হাতে তুলে দিতে চাই। আমরা শহিদ জিয়ার গড়া দলকে প্রতিষ্ঠিত করতে চাই। আপনাদের মতামতের ভিত্তিতে কমিটি গুলো প্রতিষ্ঠিত করে উপহার দিতে চাই।
বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিশির’র সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, ডা. মজিবুর রহমান, মাহমুদুল ইসলাম, মাকিত মোস্তাকিম শিপলু, আনিসুর রহমান টুলু, শাহিন আহমেদ, বন্দর থানা বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেস, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, হারুন অর রশিদ, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা ছাত্রদলের সদস্য সচিব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com