• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ত্রিশালের সেই শিশুটির পরিবারের ভরণপোষণের জন্য
মাসে দশ হাজার টাকা করে প্রদান করবে

প্রকাশ: শনিবার, ২৩ জুলাই, ২০২২ ৭:০৬
আপডেট: শনিবার, ২৩ জুলাই, ২০২২ ৭:০৬

96363587

ত্রিশালের সেই শিশুটির পরিবারের ভরণপোষণের জন্য
মাসে দশ হাজার টাকা করে প্রদান করবে

স্টাফ করেসপন্ডেন্ট

শনিবার, জুলাই ১৬, ২০২২, বিকেলে, ত্রিশাল উপজেলায় কোর্ট ভবন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে, ট্রাকের চাপায় মারা যান রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম, ৪২, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা রত্না বেগম, ৩২, ও ছয় বছরের মেয়ে সানজিদা। ঘটনার সময় এক নবজাতকের জন্ম হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর হোসেন ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক।
জুলাই ২২, ২০২২, এই পরিবারটির সাথে দেখা করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে ত্রিশাল উপজেলা বিএনপি’র প্রতিনিধি দল।
প্রয়াত জাহাঙ্গীর হোসেনের নবজাতক শিশুটিসহ তিনজন অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। তাঁর পিতামাতাও অসুস্থ। এই পরিবারটির ভরণপোষণের জন্য দুই মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত এবং একমাত্র ছেলের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, আনুমানিক আগামী ১৫ বছর, প্রতিমাসে ১০, ০০০/= টাকা করে প্রদান করবে ত্রিশাল উপজেলা বিএনপি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন । ডা. মাহবুবুর লিটন ব্যক্তিগতভাবে মাসে ৫,০০০/= টাকা করে প্রদান করবেন । আর ত্রিশাল উপজেলা বিএনপি প্রদান করবে ৫, ০০০/= টাকা। মঠবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ও মরহুমের চাচাতো ভাই শরিফ উদ্দিন শিপন এ ব্যাপারে সমন্বয় করবেন।
ইতোমধ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি প্রতিনিধিদল পাঠিয়ে পরিবারটির খোঁজখবর নিয়েছেন ও সহায়তা প্রদান করেছেন। তিনি পরিবারটির পাশে সর্বদা থাকবেন বলে প্রতিনিধি দলের মাধ্যমে পরিবারটিকে জানিয়েছেন।
জানাগেছে, প্রশাসনিকভাবে অনেক কিছু বলা হলেও কার্যত সাহায্য খুবই সামান্য ও বাস্তবায়নে রয়েছে ধীরগতি।
এই সময়, ত্রিশাল উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, সিনিয়র যুগ্মআহ্বায়ক আতাউর রহমান শামীম, সিনিয়র যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্মআহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্মআহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল মরহুম জাহাঙ্গীর হোসেনের আত্মার মাগফেরাত কামনায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন মসজিদে মিলাদ মাহফিল এবং পরবর্তীতে কবর জিয়ারত করে পরিবারের সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com