• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দিনাজপুরে হাসিনাসহ ৮৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৯
আপডেট: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৯

966696 15

দিনাজপুরে হাসিনাসহ ৮৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

দিনাজপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর সদরের উত্তর শেখপুরা গ্রামের রাশেদা খাতুন (৫৫) বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে রাশেদার ছেলে আশরাফুল আলম (৩৪) গুরুতর অবস্থায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।

মামলায় অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ৮৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকার, বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হুসাইন, বিরল পৌরসভার সাবেক মেয়র সবুজার সিদ্দিক প্রমুখ। তা ছাড়া মামলায় ৩০০-৩৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন আশরাফুল আলম। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে গেলে আওয়ামী লীগ নেতাদের সুপরিকল্পিত ও প্রত্যক্ষ নির্দেশনায় দলের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাতে কয়েক শ ছাত্র-জনতা গুরুতর জখম হন। এর মধ্যে আশরাফুলের শরীরের বিভিন্ন অংশ গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তাঁর ডান চোখ অন্ধ হয়ে যায়। তাঁকে প্রথমে দিনাজপুর সদর হাসপাতাল ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। হত্যার উদ্দেশ্যে মারধর, গুরুতর জখম ও সহায়তার অপরাধের ধারায় মামলাটি করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com