• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দীর্ঘদিন পর বোধোদয় হয়েছে আগামীতে স্মৃতিসৌধেও যাবে : ফখর উদ্দিন বাচ্চু এমপি

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২১
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২১

96000026

দীর্ঘদিন পর বোধোদয় হয়েছে আগামীতে স্মৃতিসৌধেও যাবে : ফখর উদ্দিন বাচ্চু এমপি

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ-১১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু বলেছেন,যে দলটি দেশের স্বাধিনতা ও সার্বভৌমত্বে বিশ^াষ করতো না। বিশ^াষ করতো না দেশের শহীদ মিনার,স্মৃতিসৌধ তারাও এখন একুশের রাতে শহীদ মিনারে ফুল নিয়ে যায়।দীর্ঘদিন পর তাদের মধ্যে বোধোদয় হয়েছে বলে মনে হচ্ছে আগামীতে হয়তো তারা স্মৃতিসৌধেও যাবে বলে আমরা আশাবাদী।তিনি বলেন কেউ যদি তার ভুল বুঝতে পারে এবং সংশোধন হতে চায় তাকে স্বাগত জানানো উচিৎ। শনিবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে আলোকিত মানুষ চাই শ্লোগানে বিশ^ সাহিত্য কেন্দ্র আয়োজিত তিন দিন ব্যাপী বই মেলা উদ্বোধনকালে গনমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ফখর উদ্দিন বাচ্চু বলেন,অমর একুশ আমাদের শেকড়, চেতনা ও প্রেরনা।আগামীর বাংলাদেশ পরিচালিত হবে একুশের চেতনার পথ ধরেই। দেশের হাজার বছরের কৃষ্টি,সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্য পরিচালিত হবে একুশের পথ ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন,শাখাওয়াত হোসেন পাঠান,উসমান গনি মল্লিক মাখন,যুবদল সাধারন সম্পাদক রকিবুল হাসান রাসেল,ছাত্রদল সদস্য সচিব রিয়াদ পাঠানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।দিবসটি ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেয়া হয় নানা কর্মসুচী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com