• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেড় বছরের সন্তানের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১:৪০
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১:৪০

96669859

দেড় বছরের সন্তানের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

পঞ্চগড় প্রতিনিধি

ফাইল ছবি

পঞ্চগড় সদর উপজেলার তিনমাইল এলাকায় এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, শুক্রবার গভীর রাতে ওই নারী তার শিশুসন্তানসহ অটোতে করে বাড়ি ফেরার পথে পথিমধ্যে ছয়জন যুবক তার পথরোধ করে। পরবর্তীতে তাকে পাশের একটি চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

শনিবার (৬ জুলাই) বিকেলে ভুক্তভোগী নিজেই সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার চারজন হলেন—সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চা বাগান এলাকা থেকে অচেতন অবস্থায় একজন নারী ও তার শিশুকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে ওই নারী কিছুটা সুস্থ হলে বিস্তারিত ঘটনা জানান।

ভুক্তভোগী নারী জানান, শিশুর শারীরিক অসুস্থতার কারণে তিনি রাতেই জেমজুট এলাকা থেকে বাবার বাড়ি জগদলের উদ্দেশে রওনা দেন। পঞ্চগড় শহর থেকে অটোতে ওঠার পর তিনমাইল এলাকায় এক পরিচিত চালকের কথামতো অটো থেকে নামার পর ছয়জন যুবক তার পথরোধ করে। পরে তাকে একটি চা বাগানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ঘটনার শিকার করেন। অভিযুক্তদের মধ্যে চারজনকে চিনতে পেরেছেন বলেও জানান তিনি।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগীর ভাই বলেন, “রাত দেড়টার দিকে পুলিশ ফোন দিলে আমরা হাসপাতালে যাই। গিয়ে দেখি, আমার বোন অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা আইন অনুযায়ী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল কাশেম জানান, “রাত দেড়টার দিকে পুলিশ একজন নারীকে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com