• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন হাসিনা : নয়ন

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ১:১৬
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ১:১৬

9666663339

দেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন হাসিনা : নয়ন

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বন্ধক রেখে শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোলা জেলার মনপুরায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। মনপুরাবাসীর পক্ষ থেকে নুরুল ইসলাম নয়নকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছরে শেয়ারবাজারে ৩২ লাখ যুবকের স্বপ্নভঙ্গ হয়েছে। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা পাইনি, অথচ ফেনী নদীর পানি আমাদের দিতে বাধ্য করেছিল ফ্যাসিবাদী সরকার।

তিনি আরও বলেন, সারা দেশে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।


নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সাধারণ সম্পাদক বলেন, পাশের লোকটি ভালো আছে কিনা একজন নাগরিক হিসেবে তা দেখা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য। আপনি শুধু নিজে ভালো থাকলেই হবে না। আপনার পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব তারা ভালো আছে কিনা সেটা দেখা আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য। এ সময় কোনো প্রকার লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব করলে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন যুবদলের এ নেতা।

নয়ন বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন। যার ফলে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে। গণতন্ত্রকে চলমান রাখতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। তাছাড়া দেশে এখনও পতিত আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে। কাজেই সংস্কারে বেশি বিলম্ব হলে তারা ফের মাথাচাড়া দিয়ে উঠবে। এজন্য সরকারকে বলব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে কোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ভোলা (চরফ্যাশন-মনপুরা) বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com