• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্বিতীয় দিনে মতো আন্দোলনে শ্রমিকরা, সড়ক অবরোধ

প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ২:৪৮
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ২:৪৮

60F6D11A 7C2B 4C20 8646 D800C3DC6560

দ্বিতীয় দিনে মতো আন্দোলনে শ্রমিকরা, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কেয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, গত ২ বছরের ছুটির টাকা ও ফেব্রুয়ারি মাসের বেতনের টাকা না দিয়ে তালবাহানা করে আসছে মালিক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

আন্দোলনের মুখে গতকাল বিকেলে শুধু কেয়া স্পিনিং মিলের শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হয়েছে। তারপরও তারা কর্ম বিরতি চালিয়ে যায়। ইফতারের পর স্পিনিং মিলের শ্রমিকদের সঙ্গে কেয়া নিট কম্পোজিট লিমিটেড এবং গার্মেন্টসের শ্রমিকরা এক সঙ্গে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। রাত ১১টা সময় রাস্তা থেকে অবরোধ তুলে নেয়। কিন্তু মূল ফটকে নাইট শিফটের শ্রমিকরা অবস্থান নেয়।

শিল্প পুলিশ গাজীপুর-২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ঘটনাস্থলে এসে বলেন, শ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি দ্রুত সময়ে সমস্যার সমাধান হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com