আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিংহ নগরীর ১৪ নং ওয়ার্ডের চরপাড়া, নয়াপাড়া, মেডিকেল কলেজ গেইট, কপিক্ষেত, প্রাইমারি স্কুল রোডসহ ওয়ার্ডের এলাকাগুলোতে ইদানীং সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের গ্রুপগুলো বেপরোয়া ভাবে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রকাশ করেছে এলাকার সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার বিকেলে নগরের চরপাড়ায় এলাকার সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এলাকায় হঠাৎ করে কিছু সন্রাসী ও মাদক ব্যবসায়ীদের ছত্রছায়ায়
ইদানীং উঠতি বয়সী কিশোর গ্রুপ বেপরোয়া হয়ে ইভটিজিং ও মাদক ব্যবসাসহ এলাকায় কেউ বাসা বাড়ি নির্মাণ করলে মোটা অংকের চাঁদা দাবী করে। কেউ চাঁদা দিতো অস্বীকৃতি জানালে তাদের উপর চালায় অমানবিক নির্যাতন। তারা আরো বলেন, গত বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার বাণিজ্য নিয়ে কিছু সন্তাসীরা নানা ধরনের আগ্নেয় অস্র নিয়ে পুরো এলাকায় মহড়া ও শোডাউন করায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করায় এতে আতংকের মধ্যে পড়ে এলাকাবাসী। অত্র এলাকায় যাতে আর কোন সন্তাসী ও মাদক ব্যবসায়ী চাঁদাবাজরা কোন কিছু না করতে পারে সে বিষয়ে সবাকে সজাগ থাকতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ১৪ নং ওয়ার্ড সভাপতি শাহজালাল হৃদয়, সাধারন সম্পাদক ও কাউন্সিলর ফজলুল হক উজ্জ্বল, সাবেক কাউন্সিলর দুলাল উদ্দিন দুলাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ, জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য আসাদুজ্জামান রুমেল, জেলা যুবলীগ নেতা সাগর চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












