• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নড়িয়ায় ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৪:০২
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৪:০২

966659852

নড়িয়ায় ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘন কুয়াশার মধ্যে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নড়িয়া উপজেলা পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেছের খাঁর ছেলে এরশাদ খাঁ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি ট্রলি চলে আসায় তিনিনিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। ফলে মোটরসাইকেলটি সরাসরি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, সকালবেলা ঘন কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com