• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নবীনগরে তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৮:৫১
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৮:৫১

9666596 7

নবীনগরে তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার রাধিকা-শিবপুর-মহেশ-বড়াইল সড়কপথে ২০০টি তালের চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, তালগাছ আমাদের পরিবেশের বন্ধু। এর শিকড় মাটির ক্ষয় রোধ করে, আর পাতা ছায়া দেয়। এমনকি বজ্রপাত প্রতিরোধে তালগাছের ভূমিকা রয়েছে। বিজ্ঞান বলছে, উঁচু ও একক অবস্থানে থাকা তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক। নবীনগর উপজেলায় ২০০টি তালের চারা এবং বেড়া একযোগে স্থাপন করা হয়েছে। আশা করি, সরকারের পাশাপাশি এই বর্ষা মৌসুমে স্থানীয় উদ্যোগেও তালের চারা রোপণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী জানান, তাল রোপণের পাশাপাশি সরকারের প্রণোদনার আওতায় নবীনগর উপজেলা থেকে ১,৭০০ জন শিক্ষার্থীর মাঝে চারটি করে নিম, বেল, জাম ও কাঠালের চারা বিতরণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই উদ্যোগ ভালো ভূমিকা পালন করবে।

তালের চারা রোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আহসানউল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শাহআলম মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসার জনাব নূর নবী, জনাব ফারুক আহমেদ, জনাব জাহিদুল ইসলাম ও স্থানীয় কৃষকবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com