• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নরসিংদীতে দুর্গাপূজায় বিএনপি’র অনুদান বিতরণ

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৫:৪৮
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৫:৪৮

968574

নরসিংদীতে দুর্গাপূজায় বিএনপি’র অনুদান বিতরণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন এবং সার্বিক সহযোগীতার লক্ষ্যে সনাতন ধর্মবলম্বীদের পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছে বিএনপি।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৫ টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা, নরসিংদী পৌর ও মাধবদী পৌর বিএনপির আয়োজনে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। এসময় প্রধান অতিথি নরসিংদী-১ সংসদীয় আসনের ৮২ টি পূজামন্ডপ কমিটির সভাপতির হাতে ব্যক্তিগত পক্ষ থেকে সাত হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, ‘এদেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। তাই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এধরনের পরিস্থিতি সৃষ্টি করতে যাতে কোন অপশক্তি ষড়যন্ত্র করতে না পারেএজন্য আমাদেও দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।’

জেলা পূজা উদযাপন মনিটরিং সেলের আহ্বায়ক এমএ জলিলেল সভাপতিত্বে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেলের সদস্য সচিব আব্দুল বাছেদ ভূইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি সালেহ চৌধুরী, নরসিংদী শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম কবীর কামাল, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com