• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জের বন্দরে গাঁজা ও বিদেশী মদসহ গ্রেপ্তার-১

প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৬:২২
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৬:২২

96587 2

না’গঞ্জের বন্দরে গাঁজা ও বিদেশী মদসহ গ্রেপ্তার-১

এ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে নারায়ণগঞ্জের বন্দরে নয় লাখ ষাট হাজার টাকার গাঁজা ও বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় মো. এমদাদ হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে ২৫ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশী মদ রয়েছে।
এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্স ও ১টি মোটরসাকেল, ১টি মোবাইল ফোন ও নগদ চার হাজার সাতশত টাকা জব্দ করে র‌্যাব।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০’র অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) ।
মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম জানান, এ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় ওই মাদক গাঁজা ও বিদেশী মদ পরিবহণ হচ্ছে এমন সংবাদে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বঙ্গশাসন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী মো. এমদাদ হোসেনকে গ্রেপ্তারসহ ২৫ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য নয় লাখ ষাট হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মো. এমদাদ হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এ্যাম্বুলেন্সযোগে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com