• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে পুলিশের গায়েবী মামলায় বিএনপির ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ৫:০৩
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ৫:০৩

96666856

না’গঞ্জে পুলিশের গায়েবী মামলায় বিএনপির ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পুলিশের দায়েরকৃত গায়েবী নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।
সোমবার (১০ জুলাই) সকালে অতিরিক্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচার আমিনুল ইসলামের আদালত তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন করেন। (আড়াইহাজার থানার মামলা নং ৩(২)১৮)। পরবর্তী চার্জ গঠনের শুনানি আগামী ২২ আগস্ট ধার্য করেছেন আদালত।
এসময়ে মামলার আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, এড. সোলাইমান পারুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. খোরশেদ আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এড. কামাল হোসেন মোল্লা।
মামলায় যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, তারা হলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, সাতগ্ৰাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, যুবদল নেতা মামুন, আরজিনসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৩ জন নেতাকর্মী।
এছাড়াও আদালতে আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির ১ম সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরে এলাহী সোহাগ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ—সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, মহানগর যুবদল নেতা সাইফুল ইসলাম আপন, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com