• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে প্রবাসীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগে সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার-২

প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৩:১২
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৩:১২

photo 1 2

না’গঞ্জে প্রবাসীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগে সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার-২

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুবাই প্রবাসীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগে সাবেক স্ত্রী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাবুল প্রধান সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় সাবেক স্ত্রী ফরিদা ইয়াসমিন (২৮) ও তার সহযোগী আমেনা (৪৫) এর নাম উল্লেখ করা হয়।
পুলিশ মামলার সূত্রধরে বুধবার (২৬ এপ্রিল) শেষ রাতে চাঁদপুর জেলার মতলব থানা এলাকা থেকে ফরিদাকে ও সিদ্ধিরগঞ্জের পাইনাদি থেকে আমেনাকে গ্রেপ্তার করে।
এরআগে গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী প্রবাসীর নাম সারোয়ার (৩৫)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান জানান, দুবাই প্রবাসী সারোয়ারের সাথে ফরিদার মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়।
পরবর্তীতে বিয়ে করেন তারা। বিয়ের পর সারোয়ার বাংলাদেশে এসে জানতে পারে পূর্বে ফরিদার বিয়ে হয়েছে এবং তার দুই সন্তান আছে। বিষয়টি জানার পর ফরিদাকে তালাক দেয় সারোয়ার।
গত ১৬ এপ্রিল ফরিদা তার সাবেক স্বামী সারোয়ারকে কথা আছে বলে বাসায় ডেকে নিয়ে যায়। এসময় লাচ্ছি ও কেক খেতে দেয় ফরিদা। খাওয়ার পরই সারোয়ার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। পরে ফরিদা সারোয়ারের গোপনাঙ্গ কেটে দেয়।
ঘটনার পর ফরিদার সহযোগী আমেনা সারোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাসপাতাল থেকে এক ব্যাক্তি মোবাইল ফোনে সারোয়ারের বাবা বাবুল প্রধানকে ছেলের পরিস্থিতি জানালে তারা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com