• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৬:১২
আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৬:১২

966696

না’গঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর খানপুর হাসপাতালের মোড়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে নারায়ণগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে এসে জড়ো হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাজা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই সাজা প্রত্যাহারের দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ইমন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, রাসেল রানা, আশরাফ প্রধান, আশরাফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আলী আহম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়াসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার (২ আগস্ট) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ও জোবাইদা রহমানকে ৪৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com