• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে শিশুকে ধর্ষণ ট্রাফিক পুলিশ কনস্টেবলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৭:২৭
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৭:২৭

966652

না’গঞ্জে শিশুকে ধর্ষণ ট্রাফিক পুলিশ কনস্টেবলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটির বন্দরে এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা । সোমবার (২০ অক্টোবর) বিকালে বন্দরের রূপালি জান্নাত মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা মো. নান্নু হাওলাদার (৩৮) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ট্রাফিক পুলিশ কনস্টেবল হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মো. শেখ সাদীর ছেলে মো. রুহুল আমিন (৪১)।
পুলিশ ও ভুক্তভোগীর চাচা জানায়, গত সোমবার দুপুরে ডিএমপি কলাবাগান জোনে কর্মরত ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিন, ঢাকার কলাবাগান এলাকা থেকে ভুল বুঝিয়ে শিশুটিকে তার খালি বাসা নাসিকের বন্দর রূপালি জান্নাত মসজিদ গলির সিরাজের বাড়িতে নিয়ে আসে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে রাতে ধর্ষণের শিকার গৃহকর্মী শিশুটিকে নিয়ে পুনরায় কলাবাগানে দিয়ে আসার সময় শহরের দুই নং রেলগেট এলাকায় পৌঁছালে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় জনতা ট্রাফিক পুলিশ রুহুল আমিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ভুক্তভোগীর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com