• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে সুতা তৈরীর কারখানায় অগ্নিকান্ড : ৪০ লাখ টাকার ক্ষতি

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৭:৩৩
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৭:৩৩

966369 2 2

না’গঞ্জে সুতা তৈরীর কারখানায় অগ্নিকান্ড : ৪০ লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জের বন্দরে ঝুট থেকে সুতার তৈরীর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ওই কারখানায় মজুদ রাখা ঝুট এবং ঝুট থেকে সুতা তৈরির ২টি মেশিন পুড়ে গিয়ে প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ জানুয়ারী) ভোররাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজারস্থ চাঁন সুপার মার্কেটে অবস্থিত সামিয়া এন্টারপ্রাইজে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সামিয়া এন্টারপ্রাইজের মালিক সফর আলী বলেন, তার কারখানায় গার্মেন্টের কাটা কাপড় (ঝুট) থেকে তুলা এবং সেই তুলা থেকে সুতা তৈরী হয়। অগ্নিকান্ডে কারখানায় মজুদ ঝুট এবং সূতা তৈরীর ২টি মেশিন পুড়ে গিয়ে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের তুলার গোডাউন ও ২টি মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা তাৎক্ষনিক জানা যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com