• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ৯:০৮
আপডেট: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ৯:০৮

966632659 2

নাজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিভাবক। ঘটনাটি ঘটেছে উপজেলার সপ্তগ্রাম সম্মিলনী খেজুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক মো. জাকির হোসেনের দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সদন অনুযায়ী তিনি ১৯৭৪ সালে সাড়ে ১১ বছর বয়সে দাখিল (এসএসসি) পাশ করেছেন । ফাজিল (ডিগ্রী) পারীক্ষা দিয়েছেন ১৯৮০ সালে কিন্তু ফাজিলের সনদে ইস্যু হয়েছে ১৯৭৯ সালে। তা ছাড়া ১৯৭৮ সালের পাশ করা তার আলিম (এইচএসসি) সনদে মাদরাসা শিক্ষা বোর্ডের (ঢাকা) নামের বানান ভুল রয়েছে। তার আলিম পাশের সনদে জন্ম তারিখ ১৯৬০ সালের ১ মার্চ হলেও তা কেটে ১৯৬৩ সালের ১ জুন করা হয়েছে।
ওই শিক্ষক তার সনদের জন্ম তারিখ সঠিক আছে দাবী করে জানান, তিনি মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে তার দাখিলের সনদের জন্ম তারিখ ঠিক করিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম জানান, তার সনদে জন্ম তারিখ কেটে স্বাক্ষর দেয়া আছে। তবে ওই স্বাক্ষরটি বোর্ডের কোন কর্মকর্তার তা দেয়া নাই। বিষয়টি নিয়ে তদন্ত করলে সত্য ঘটনা উদঘাটন হবে।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সঞ্জীব পাগল জানান, ওই শিক্ষকের সনদ জালিয়াতির বিষয়ে আদালতে মামলা দায়ের হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com