• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাটোরের সিংড়ায় আ’লীগের ১ পক্ষের হামলায় আরেক পক্ষের ৬ জন আহত

প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৭:০৪
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৭:০৪

9666369850 15

নাটোরের সিংড়ায় আ’লীগের ১ পক্ষের হামলায় আরেক পক্ষের ৬ জন আহত

নাটোরের সিংড়ায় আধিপত্য ও পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় আরেক পক্ষের ৩ জনকে কুপিয়ে জখমসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার ( ২২ এপ্রিল) সন্ধ্যায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারে এই ঘটনা ঘটে। আহতরা সবাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন গ্রুপের নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু নেতাকর্মীদের নিয়ে বাজারে বসেছিলেন। এসময় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু ও তার ভাতিজা আসাদ আলী চান এর নেতৃত্বে অর্তকিতভাবে হামলা চালানো হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু, আসাদুজ্জামান ভুট্টু এবং প্রভাষক কাজলকে কুপিয়ে জখম করা হয়। এসময় তাদের উদ্ধারে এগিয়ে আসলে আরো ৪ জনকে আহত করে প্রতিপক্ষরা। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাতপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় দোষীদের গ্রেফতার করতে সিংড়া থানার ওসি মিজানুর রহমানকে নির্দেশ দেন তিনি।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com