• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৩৪৪ পরিবার

প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৯:২৭
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৯:২৭

9603 18

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৩৪৪ পরিবার

নাটোরের সিংড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর পাচ্ছেন আরও ৩৪৪ ভূমি ও গৃহহীন পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন এ তথ্য জানান।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ইউএনও মাহমুদা খাতুন জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর ৩৪৪ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর দলিল ও চাবি হস্তান্তর করা হবে।

ইউএনও আরও জানান, সিংড়া উপজেলায় ৪র্থ পর্যায়ে ৩৪৪ ঘর ভূমি ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ১২৯০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। আরও ৪১০টি ঘর নির্মিত হলে সিংড়া উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হবে। এর মধ্যে ১৬০ ঘরের কাজ চলমান রয়েছে এবং ২৫০টি ঘরের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com